আলমগীর মানিক | ০৯:০৪ পিএম, ২০২০-১১-০৩
রাঙামাটিতে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় সাজেক থানা ছাত্রলীগের সভাপতি রুবেলসহ তিনজন নিহত হয়েছে। নিহত অন্য দু’জন হলেন মোশারফ হোসেন ও রুদ্র খীসা ওরফে এলভিন চাকমা। মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি শহরের গর্জনতলী ও কুতুকছড়ি এলাকায় উভয় দূর্ঘটনা ঘটে। রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
জানাগেছে, সাজেক থেকে নিজ মোটর সাইকেল নিয়ে রাঙামাটি আসার পথে কুতুকছড়ি এলাকায় অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রুবেল গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবেল রাঙামাটি জেলা ছাত্রলীগের উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও সাজেক থানা ছাত্রলীগের সভাপতি বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন। এই ঘটনায় জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে।
অপরদিকে রাত আটটার সময় রাঙামাটি শহরের গর্জনতলী এলাকায় প্রধান সড়কের উপরে মাহিন্দ্রা পিকআপের সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে আরোপী রুদ্র খীসা ও মোশারফ হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মোশারফ শহরের পুরাতন কোর্ট বিল্ডিং এলাকার বাসিন্দা। রুদ্র খীসা ওরফে এলভিন চাকমা শহরের চম্পকনগর এলাকার শান্তিময় খীসার ছেলে বলে জানাগেছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited